/
/
/
চোখের ছানিতে ভুগছেন ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষ
চোখের ছানিতে ভুগছেন ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষ
Byলাল সবুজ প্রকাশ
Published১৫ ফেব্রুয়ারি, ২০২৬
১২:১০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled-design-(25)-699090aa67a24

বিশ্বজুড়ে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষ চোখের ছানিতে ভুগছেন এবং অনেকেই দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন। এই পরিস্থিতিতে দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থাটি বলছে, সস্তা ও সহজলভ্য হওয়া সত্ত্বেও অর্ধেকের বেশি আক্রান্ত মানুষ অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন না।

সম্প্রতি ‘দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ’-এ প্রকাশিত এক গবেষণা থেকে এই চিত্র উঠে এসেছে। বর্তমানে বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষ ছানিজনিত সমস্যায় ভুগছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে ছানি অপারেশনের হার ১৫ শতাংশ বাড়লেও বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদাও বেড়েছে। বর্তমান গতিতে চললে ২০৩০ সালের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়

প্রতিবেদনে দেখানো হয়েছে সবচেয়ে খারাপ অবস্থা আফ্রিকান অঞ্চলে। সেখানে ৪ জনের মধ্যে ৩ জনই চিকিৎসা পাচ্ছেন না। পুরুষদের তুলনায় নারীরা এই চিকিৎসায় অনেক বেশি পিছিয়ে আছেন বলেও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। পরিস্থিতির জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, অতিরিক্ত খরচ এবং অসচেতনতাকে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চোখের লেন্সের এই অস্বচ্ছতা বা ছানি দূর করতে মাত্র ১৫ মিনিটের একটি অস্ত্রোপচারই যথেষ্ট। ডায়াবেটিস, তামাক ব্যবহার এবং অতিরিক্ত ইউভি রশ্মির কারণে ছানি পড়ার ঝুঁকি বাড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রাথমিক স্বাস্থ্যসেবায় চোখের পরীক্ষাকে অন্তর্ভুক্ত করা এবং গ্রামীণ এলাকায় দক্ষ জনবল বাড়ানোর মাধ্যমে এই অন্ধত্ব দূর করা সম্ভব। সংস্থাটি দেশগুলোকে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।