/
/
/
৫ দিন ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
৫ দিন ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
Byলাল সবুজ প্রকাশ
Published১৫ ফেব্রুয়ারি, ২০২৬
২:৩০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design (21)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ছুটি থাকায় টানা পাঁচ দিনের বিরতি শেষে আগামীকাল সোমবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।

ফেব্রুয়ারির শুরুতেই মাঘী পূর্ণিমা উপলক্ষে স্কুল ও কলেজ বন্ধ ছিল। ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতেও ছুটি পালন করা হয়। এর সঙ্গে নির্বাচন সংক্রান্ত ছুটি যুক্ত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কয়েক দফায় বন্ধ থাকে।

সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এ দুদিন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়।

স্কুলের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ বছর মোট ৬৪ দিন ছুটি রয়েছে। ৮ মার্চ থেকে পবিত্র রমজান শুরু ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবস মিলিয়ে টানা ১৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। দীর্ঘ এ বিরতির পর ২৯ মার্চ শিক্ষা কার্যক্রম শুরু হবে।

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিন স্কুল বন্ধ থাকবে, যার মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত। দুর্গাপূজায় এবার পাঁচ দিন ছুটি রাখা হয়েছে। এছাড়া লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা ও ফাতেহা–ই–ইয়াজ দহম উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।

এর বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত রয়েছে অতিরিক্ত দুই দিন ছুটি। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার–অনুষ্ঠান উপলক্ষে বিধি অনুযায়ী ছুটি পালন করা হবে।