

নির্বাচনে স্বচ্ছতা ও জালিয়াতি রোধে ব্যবহৃত অমোচনীয় কালি এখন বিশ্বজুড়ে আস্থার প্রতীক। অবাক করার মতো বিষয়, বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে ব্যবহৃত এই বিশেষ কালি তৈরি করে একটিমাত্র প্রতিষ্ঠান ভারতের মহীশূরের একটি সরকারি কোম্পানি। গোপন সূত্রে তৈরি এই কালি ঘিরে রয়েছে কৌতূহল, নিরাপত্তা ও প্রযুক্তির অনন্য গল্প।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম BBC এবং The Economic Times এর তথ্য অনুযায়ী, অমোচনীয় কালির উৎপাদন শুরু হয় ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর শহরে অবস্থিত Mysore Paints and Varnish Limited এ।
বর্তমানে বিশ্বের প্রায় ২৫ থেকে ৩০টি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনী কালি সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। ভারত ও বাংলাদেশ এর পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান, ইরাক এবং দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে এই কালির ব্যাপক ব্যবহার রয়েছে।
এই কালির সবচেয়ে রহস্যময় দিক হলো এর গোপন সূত্র। যেমন Coca-Cola তাদের পানীয়ের রেসিপি কঠোরভাবে গোপন রাখে, ঠিক তেমনি অমোচনীয় কালির রাসায়নিক সংমিশ্রণের সঠিক অনুপাতও সর্বোচ্চ গোপনীয়তায় সংরক্ষিত। এমনকি কারখানার কর্মীরাও এই বিশেষ মিশ্রণের পূর্ণাঙ্গ সূত্র জানেন না। নিরাপত্তা ও অপব্যবহার রোধেই এই গোপনীয়তা বজায় রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভোটারদের একাধিকবার ভোট দেওয়া প্রতিরোধে অমোচনীয় কালি অত্যন্ত কার্যকর। ফলে বিশ্বজুড়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।