/
/
/
নারী এশিয়ান কাপের অনুশীলনে আফঈদারা
নারী এশিয়ান কাপের অনুশীলনে আফঈদারা
Byলাল সবুজ প্রকাশ
Published১৫ ফেব্রুয়ারি, ২০২৬
১:০১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

1771071440-Portal-3

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের ২১তম আসর। টুর্নামেন্ট শুরুর আর মাত্র ১৪ দিন বাকি। এই বড় প্রতিযোগিতাকে সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

সকালে জাতীয় স্টেডিয়ামে দলের প্রধান কোচ পিটার বাটলার আফঈদা ও রুপনাদের নিয়ে অনুশীলন পরিচালনা করেন। জানা গেছে, টানা এক সপ্তাহ চলবে এই প্রস্তুতি কার্যক্রম। এরপর এশিয়ান কাপ খেলতে সরাসরি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ নারী ফুটবল দল।

যদিও অস্ট্রেলিয়া সফরের আগে থাইল্যান্ডে সপ্তাহ খানেক ক্যাম্প ও একটি অনুশীলন ম্যাচ খেলানোর পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। কিন্তু থাইল্যান্ডে ঋতুপর্ণাদের ম্যাচের নিশ্চয়তা পাওয়া যায়নি শেষ পর্যন্ত। যে কারণে বাফুফে ঝুকেছিল ফিলিপাইনে। সেখানে সব কিছু ইতিবাচক থাকলেও কোচ পিটার বাটলার এখন আর অন্য দেশে গিয়ে খেলতে চান না বলেই শোনা যায়।

গতকাল শুক্রবার শেষ হয়েছে ২০২৫-২৬ মৌসুমের নারী ফুটবল লিগ। এরপর এই সপ্তাহে আবার ম্যাচ খেললে ফুটবলারদের ইনজুরির শঙ্কা এবং এই ম্যাচের ফলাফল মানসিক চাপ বাড়াতে পারে এমন যুক্তি দেখেয়েছেন কোচ বাটলার। কোচের যুক্তিতেই ঢাকায় মেয়েদের এক সপ্তাহের মতো অনুশীলনের পর ২০ ফেব্রুয়ারি সরাসরি সিডনি পাঠাতে পারে ফেডারেশন।

অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী এশিয়ার তিন পরাশক্তি- চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। সূচি অনুযায়ী, আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বেন মনিকা-মারিয়া মান্দারা।