/
/
/
ভাষা দিবস উপলক্ষে ব্যস্ত ফুল বিক্রেতারা
ভাষা দিবস উপলক্ষে ব্যস্ত ফুল বিক্রেতারা
Byনাঈম শিকদার
Published২০ ফেব্রুয়ারি, ২০২৬
৭:০৮ অপরাহ্ণ
503612616_689380597300235_8885718071973755637_n
নাঈম শিকদার
নাঈম শিকদার লাল সবুজ প্রকাশের সক্রিয় সদস্য এবং সহকারী কো-অর্ডিনেটর। তার শখ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও এডিটিং, পাশাপাশি ভ্রমণ করে নতুন মানুষ ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া। সে তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে আগ্রহী।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

IMG-20260220-WA0039

রাজধানীর শাহবাগ চত্বরে এখন ব্যস্ত সময় পার করছেন ফুল বিক্রেতারা।

ছোট ছোট দোকানে লাল-সাদা ফুলে সাজানো হচ্ছে ডালা। গাঁদা, রজনীগন্ধা আর গোলাপের ঘ্রাণে যেন ভরে উঠেছে পুরো এলাকা।

বিক্রেতারা জানান, রাতভর চলবে ফুলের ডালা তৈরির কাজ। কারণ একুশের প্রথম প্রহরেই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামবে।

প্রতিটি ডালায় জড়িয়ে আছে ভালোবাসা, কৃতজ্ঞতা আর আত্মত্যাগের ইতিহাস। ভাষার জন্য যারা বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের স্মরণেই এই আয়োজন।
শ্রদ্ধার ফুলে সাজছে শাহবাগ প্রস্তুত রাজধানী, প্রস্তুত পুরো দেশ।