/
/
/
একুশে সেজেছে শহীদ মিনার
একুশে সেজেছে শহীদ মিনার
Byনাঈম শিকদার
Published২০ ফেব্রুয়ারি, ২০২৬
৫:১২ অপরাহ্ণ
503612616_689380597300235_8885718071973755637_n
নাঈম শিকদার
নাঈম শিকদার লাল সবুজ প্রকাশের সক্রিয় সদস্য এবং সহকারী কো-অর্ডিনেটর। তার শখ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও এডিটিং, পাশাপাশি ভ্রমণ করে নতুন মানুষ ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া। সে তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে আগ্রহী।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

IMG-20260220-WA0038

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা রঙ-তুলি হাতে সড়কে আলপনা আঁকায় ব্যস্ত সময় পার করছেন।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাদা, কালো ও লাল রঙের নান্দনিক নকশায় সেজে উঠছে শহীদ মিনার প্রাঙ্গণ। শিক্ষার্থীরা জানান, প্রতিবছরের মতো এবারও আলপনার মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

শুধু আলপনা আঁকাই নয়, শহীদ মিনার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ফুল দিয়ে সাজানোর কাজও চলছে সমানতালে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

রাত পোহালেই মহান একুশে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহর থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে।