/
/
/
ছুটির দিনে নিস্তরঙ্গ বইমেলা
ছুটির দিনে নিস্তরঙ্গ বইমেলা
Byadminsr
Published
১২:৩২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design

সাপ্তাহিক ছুটির দিনে সাধারণত উপচে পড়া ভিড় দেখা যাই অমর একুশে গ্রন্থমেলায়। তবে এবার চিত্র ছিল ভিন্ন। ছুটির দিনেও মেলা প্রাঙ্গণে দেখা গেছে তুলনামূলক কম দর্শনার্থী, অনেক স্টলেই ছিল ক্রেতাশূন্য সময়।

বিকেলের পর কিছুটা উপস্থিতি বাড়লেও তা প্রত্যাশার তুলনায় কম বলে জানান প্রকাশকরা। তাঁদের ভাষ্য চলমান অর্থনৈতিক চাপ, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, যানজট এবং অনলাইন বই বিক্রির প্রসার সরাসরি বিক্রিতে প্রভাব ফেলছে। একাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা জানান, ছুটির দিনেও বিক্রি সন্তোষজনক হয়নি।

অন্যদিকে, কিছু পাঠক বলছেন ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে বই দেখার সুযোগ মিলেছে। প্রিয়  লেখকের নতুন প্রকাশনা খুঁজে দেখা এবং নিরিবিলি পরিবেশে সময় কাটানো তাঁদের কাছে ইতিবাচক দিক হিসেবেই মনে হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, মাসের শেষভাগ ও বিশেষ সাংস্কৃতিক আয়োজন ঘিরে দর্শনার্থীর সংখ্যা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, পাঠক আকর্ষণে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান, লেখক-পাঠক আড্ডা এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ কার্যক্রম বাড়ানো প্রয়োজন।

সব মিলিয়ে ছুটির দিনেও প্রত্যাশিত প্রাণচাঞ্চল্য না থাকায় কিছুটা মনমরা পরিবেশেই কেটেছে এবারের একুশে বইমেলার দিনটি।