/
/
কম দামি আইফোন আনলো অ্যাপল
কম দামি আইফোন আনলো অ্যাপল
Byলাল সবুজ প্রকাশ
Published৫ মার্চ, ২০২৬
২:০১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

iPhone 17e

তুলনামূলক কম দামে নতুন আইফোন বাজারে আনলো প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। নতুন এই মডেলের নাম আইফোন ১৭ই (iPhone 17e)। উন্নত প্রযুক্তি কম দামে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে এই ফোনটি বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

প্রযুক্তিবিষয়ক সাময়িকী টেক ক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইফোন ১৭ইতে অ্যাপলের সর্বশেষ এ১৯ চিপ ব্যবহার করা হয়েছে। ৩-ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপে রয়েছে ৬-কোর সিপিইউ, যা আইফোন ১১-এর তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুত পারফরম্যান্স দিতে সক্ষম।

শক্তিশালী প্রসেসর ও এআই সুবিধা

ফোনটিতে আরও রয়েছে ৪-কোর জিপিইউ, যেখানে কনসোল-লেভেলের গেমিং, নিউরাল অ্যাক্সিলারেটর এবং হার্ডওয়্যার-অ্যাক্সেলারেটেড রে ট্রেসিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এ ছাড়া এতে রয়েছে ১৬-কোর নিউরাল ইঞ্জিন, যা বিশেষভাবে জেনারেটিভ এআই মডেলের জন্য অপ্টিমাইজ করা হয়েছে।

ডিসপ্লে ও স্যাটেলাইট সুবিধা

আইফোন ১৭ইতে রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর OLED ডিসপ্লে। এর সর্বোচ্চ এইচডিআর উজ্জ্বলতা ১,২০০ নিটস। স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড ২।

ফোনটিতে স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধাও রয়েছে। ফলে মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাই না থাকলেও ব্যবহারকারীরা জরুরি এসওএস, রোডসাইড অ্যাসিস্ট্যান্স, মেসেজ ও ফাইন্ড মাই ব্যবহার করতে পারবেন।

বাজারে আসছে ১১ মার্চ

৪ মার্চ থেকে আইফোন ১৭ই-এর প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ১১ মার্চ থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে।

ডিভাইসটি কালো, সাদা এবং সফট পিঙ্ক ম্যাট ফিনিশ-এই তিনটি রঙে পাওয়া যাবে।

দাম কত

আইফোন ১৭ই-এর ২৫৬ জিবি সংস্করণের দাম শুরু ৫৯৯ মার্কিন ডলার।