

নারী উন্নয়ন প্রকল্পে নিয়োগ দিচ্ছে নন্দিতা সুরক্ষা
ফরিদপুর জেলার সদর উপজেলায় নারী ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে কাজ করা নারী-নেতৃত্বাধীন উন্নয়ন সংস্থা নন্দিতা সুরক্ষা নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি Renewed Women’s Voice and Leadership (RWVL) Bangladesh Project বাস্তবায়নের জন্য বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে।
যে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে
সংস্থাটি মোট পাঁচটি পদে নিয়োগ দেবে। পদগুলো হলো—
প্রজেক্ট ম্যানেজার (শুধুমাত্র নারী)
ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার (সবার জন্য উন্মুক্ত)
প্রজেক্ট অফিসার (শুধুমাত্র নারী)
ফিল্ড অর্গানাইজার (শুধুমাত্র নারী)
সাপোর্ট স্টাফ (শুধুমাত্র নারী)
আবেদন করার শেষ সময়
আগ্রহী প্রার্থীদের ৯ মার্চ ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন পদ্ধতি
পদের বিস্তারিত যোগ্যতা, দায়িত্ব ও আবেদন প্রক্রিয়া জানতে নিচের লিংকে ভিজিট করতে বলা হয়েছে:
🔗 https://drive.google.com/…/144IrC421cnnzMhMhuZbb81XDP54
…
এছাড়া আরও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এই নম্বরে:
📞 +৮৮ ০১৭০৪৫৩৯৯৭৪
যুবকদের জন্য সুযোগ
সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়ন খাতে কাজ করতে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।