/
/
/
ফ্রি প্রশিক্ষণে দক্ষতা অর্জন, ঘরে বসেই উপার্জন করুন
ফ্রি প্রশিক্ষণে দক্ষতা অর্জন, ঘরে বসেই উপার্জন করুন
Byলাল সবুজ প্রকাশ
Published১২ এপ্রিল, ২০২৬
১১:৪৫ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Mobile

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই প্রশিক্ষণটি প্রাথমিক থেকে উচ্চ পর্যায় পর্যন্ত পরিচালিত হবে এবং অংশগ্রহণকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।

জানা যায়, দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ৩টি দলে প্রশিক্ষণ পরিচালিত হবে এবং প্রতিটি দলে ২০ জন করে অংশগ্রহণ করতে পারবেন। প্রশিক্ষণের মোট সময়কাল ১২০ ঘণ্টা, যা প্রতিদিন ৪ ঘণ্টা করে অনুষ্ঠিত হবে।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা স্মার্টফোন ও সাধারণ মোবাইল ফোনের যন্ত্রাংশ ও সফটওয়্যারজনিত বিভিন্ন সমস্যা শনাক্ত ও সমাধানের ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন। আধুনিক সরঞ্জামের মাধ্যমে হাতে-কলমে শিক্ষা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সরকারি সনদ দেওয়া হবে।

ভর্তির জন্য আগ্রহীদের মধ্য থেকে লিখিত বা মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। প্রশিক্ষণে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা বাধ্যতামূলক। প্রশিক্ষণ চলাকালে নির্বাচিতদের ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে প্রদান করা হবে।

আবেদন করতে ইচ্ছুকদের বরিশালস্থ বিসিসি আঞ্চলিক কার্যালয়ে সরাসরি গিয়ে নির্ধারিত নিবন্ধন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ সনদের অনুলিপি, দুই কপি পাসপোর্ট আকারের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে।

বিসিসির আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ জুলহিয়া দাইন জানান, এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।