/
/
কালবৈশাখীর প্রভাবে বজ্রপাতের শঙ্কা
কালবৈশাখীর প্রভাবে বজ্রপাতের শঙ্কা
Byলাল সবুজ প্রকাশ
Published
২:৫৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Climate

দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আজ (১১ মে) কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত সংঘটিত হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা গেছে, ধীরে ধীরে এই বজ্রপাতের প্রবণতা দেশের উত্তর-পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বজ্রসহ বৃষ্টির সময় খোলা স্থানে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মাঠ, নদী, উঁচু স্থান ও গাছের নিচে অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। বজ্রপাত শুরু হলে ঘরের বাইরে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতির কারণে হঠাৎ দমকা হাওয়া ও স্বল্পস্থায়ী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। তাই সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

বজ্রপাতের সম্ভাব্য সময় ও স্থান সম্পর্কে আগাম তথ্য পেতে সংশ্লিষ্ট আবহাওয়া পর্যবেক্ষণ পেজ ও নির্ভরযোগ্য সূত্রে নিয়মিত নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।