/
/
/
মিরপুরে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
মিরপুরে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Byলাল সবুজ প্রকাশ
Published১৬ এপ্রিল, ২০২৬
২:০১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Freelancing

তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে “স্কিলস সংযোগ প্রকল্প”-এর অধীনে তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী এই প্রশিক্ষণে ডিজিটাল বিপণন (ফ্রিল্যান্সিং) এবং গ্রাফিক্স নকশা (ফ্রিল্যান্সিং) বিষয়ে উন্নত স্তরের শিক্ষা দেওয়া হবে।

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক কাজের দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি অনলাইন কর্মক্ষেত্রে কাজের প্রস্তুতি, পেশাগত দিকনির্দেশনা, পরামর্শ সহায়তা এবং অর্জিত দক্ষতাকে আয়মুখী কাজে রূপান্তরের সুযোগ থাকবে।

সংযোগ ফাউন্ডেশন জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা হবে।

প্রশিক্ষণটি ঢাকার মিরপুরে অবস্থিত মিরপুর তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিবন্ধনের জন্য ভিজিট করুন:
songjogfoundation.org/scills-registration

সংশ্লিষ্টরা আশা করছেন, এই কর্মসূচি দেশের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের কর্মজীবনে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।