/
/
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
Byলাল সবুজ প্রকাশ
Published১৫ এপ্রিল, ২০২৬
২:১২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Admission

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

যেভাবে ফল দেখবেন

প্রার্থীদের গুচ্ছের ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে সাইন ইন করতে হবে। এরপর পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ডের ‘ফলাফল’ অপশন থেকে ফল জানা যাবে। চাইলে ফলাফল ডাউনলোড বা প্রিন্ট করা যাবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

পরীক্ষা সংক্রান্ত তথ্য

গত ১০ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাস নম্বর: ৩০
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়েছে

এবার এ ইউনিটে আবেদন করেন ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৫ হাজার ৮৮৫ জন, যা মোট আবেদনকারীর ৭৫.৭৬ শতাংশ।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ মোট ২০টি প্রতিষ্ঠান।