/
/
মানবপাচার প্রতিরোধে দেশে প্রথম ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’ আয়োজন
মানবপাচার প্রতিরোধে দেশে প্রথম ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’ আয়োজন
Byলাল সবুজ প্রকাশ
Published২০ এপ্রিল, ২০২৬
২:৪৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Film

মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতা বাড়াতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’। অস্ট্রেলিয়া সরকার ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

এই প্রতিযোগিতায় অংশ নিতে নির্মাতারা সৃজনশীল ফিকশন, নন-ফিকশন, ডকুড্রামা ও অ্যানিমেশন—সব ধরনের চলচ্চিত্র জমা দিতে পারবেন। চলচ্চিত্রের সর্বোচ্চ দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ১৫ মিনিট।

আয়োজকরা জানান, আগ্রহী চলচ্চিত্র নির্মাতাদের প্রস্তুত করতে ফেস্টিভ্যালের আগে টানা ৬ সপ্তাহ প্রতি শনিবার অনলাইনে বিশেষ মেন্টরিং ও প্রশ্নোত্তর সেশন আয়োজন করা হয়েছে।

চলচ্চিত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৫ মে ২০২৬। সেরা নির্মাতাদের জন্য ক্যামেরা, ফিল্ম কিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা +৮৮০ ১৭৫৫৪০৪৯২৮ ও +৮৮০ ১৭১৪৪৪৭৬৫৪ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা migration.communications@brac.net
ইমেইলে যোগাযোগ করা যাবে।

আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ তরুণ নির্মাতাদের সৃজনশীলতার মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।