/
/
/
দেশজুড়ে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’
দেশজুড়ে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’
Byলাল সবুজ প্রকাশ
Published২০ এপ্রিল, ২০২৬
৩:০৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Sports

দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হচ্ছে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। আগামী ২ মে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। নির্ধারিত হিসেবে ২ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারীরা অংশগ্রহণের জন্য যোগ্য বলে জানানো হয়েছে।

এবারের আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু ও তাইকোয়ানডো)সহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রতিভাবান ক্রীড়াবিদরা দক্ষ কোচদের তত্ত্বাবধানে উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবে, যা তাদের পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

অনলাইন নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহীরা https://notunkurisports.gov.bd
ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

দেশের প্রতিটি প্রান্তের প্রতিভাবান কিশোরদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ উদ্যোগ ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন ক্রীড়া তারকা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।