

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমই ফাউন্ডেশন ঢাকায় “ব্যাংকেবল প্রজেক্ট প্রপোজাল তৈরি” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে। আগামী ০৬ ও ০৭ মে ২০২৬ তারিখে রাজধানীর ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশন প্রাঙ্গণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
উদ্যোক্তাদের ব্যাংকযোগ্য প্রকল্প প্রস্তাব তৈরি এবং অর্থায়ন প্রাপ্তির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত, আর্থিক বিশ্লেষণ, বাজেট পরিকল্পনা এবং ব্যাংকিং প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ৫ মে ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
আবেদন করতে আগ্রহীরা এসএমই ফাউন্ডেশনের নির্ধারিত ওয়েবসাইট (https://services.smef.gov.bd/) এ গিয়ে ফরম পূরণ করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ০১৭২০৫৫১২২৮ এবং ০১৫২১৪৭২৩৬৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
এসএমই খাতের উন্নয়ন ও উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।