/
/
শান্তি ও নেতৃত্বে তরুণদের নতুন সুযোগ
শান্তি ও নেতৃত্বে তরুণদের নতুন সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published২০ এপ্রিল, ২০২৬
৫:৫৮ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Shanti

তরুণদের নেতৃত্ব বিকাশ, গবেষণা এবং শান্তি প্রতিষ্ঠায় সম্পৃক্ত করতে ‘শান্তি চ্যাম্পিয়ন ফেলোশিপ ২০২৬-২৭’ কর্মসূচি চালু করা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শান্তি ও ন্যায়বিচার কেন্দ্র এবং সার্জ বাংলাদেশ যৌথভাবে এ ফেলোশিপ বাস্তবায়ন করছে।

‘শিক্ষা ও মূল্যায়নের মাধ্যমে শান্তি ও সম্প্রীতি উন্নয়ন’ প্রকল্পের আওতায় পরিচালিত এই ফেলোশিপটি নাগরিকতা: সিভিক সম্পৃক্ততা তহবিলের সহায়তায় পরিচালিত হচ্ছে।

১৮ মাসব্যাপী এই ফেলোশিপ আগামী মে ২০২৬ থেকে অক্টোবর ২০২৭ পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ১২০ জন তরুণ নেতাকে ‘শান্তি চ্যাম্পিয়ন’ হিসেবে গড়ে তোলা হবে।

ফেলোরা শান্তি, অর্থপূর্ণতা এবং গবেষণা পদ্ধতি বিষয়ে একটি সনদপ্রাপ্ত কোর্স সম্পন্ন করবেন। পাশাপাশি তারা জেলা পর্যায়ে ‘শান্তি ক্যাফে’ প্রতিষ্ঠা, দলীয় আলোচনা আয়োজন এবং মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহে অংশ নেবেন, যা চট্টগ্রাম শান্তি ও অর্থপূর্ণতা সূচক তৈরিতে সহায়ক হবে।

এছাড়া ফেলোরা বিভিন্ন জনসচেতনতা কার্যক্রম, কমিউনিটি প্রকল্প এবং নীতিনির্ধারণী সংলাপে অংশ নিয়ে সামাজিক সম্প্রীতি, আন্তঃধর্মীয় সহাবস্থান এবং শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

ফেলোশিপের জন্য আবেদন করার শেষ সময় আগামী ২০ এপ্রিল ২০২৬। আগ্রহীরা সার্জ বাংলাদেশের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন।

এই কর্মসূচি সুইজারল্যান্ড দূতাবাস, কানাডা দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা।