

বাংলাদেশের মেধাবী ও স্বপ্নবাজ শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে ‘বৃত্ত স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬’এর আবেদন প্রক্রিয়া। ফুডস্টেপস বাংলাদেশ-এর উদ্যোগে পরিচালিত এই স্কলারশিপটি মূলত সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এমন শিক্ষার্থীদের সহায়তা দিতে চালু করা হয়েছে, যারা আর্থিক সীমাবদ্ধতার মুখোমুখি।
আয়োজকদের মতে, এটি শুধু একটি আর্থিক সহায়তা নয়; বরং ভবিষ্যতের নেতৃত্ব, চিন্তাশীলতা ও পরিবর্তন আনতে সক্ষম তরুণদের গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছরের জন্য একাডেমিক খরচে সহায়তা পাবেন। পাশাপাশি তারা ফুডস্টেপস বাংলাদেশে ইন্টার্নশিপ করার সুযোগ, নেটওয়ার্কিং সুবিধা এবং মেন্টরশিপ ও ব্যক্তিগত উন্নয়নের বিভিন্ন সুযোগ লাভ করবেন।
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ মে ২০২৬।
আবেদন ফর্মের লিংক – https://docs.google.com/…/1vTDEv2ywfdpr8p8YpLyb…/edit…
সংশ্লিষ্টরা যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।