/
/
/
জলবায়ু ফেলোশিপে আবেদন আহ্বান
জলবায়ু ফেলোশিপে আবেদন আহ্বান
Byলাল সবুজ প্রকাশ
Published২৮ এপ্রিল, ২০২৬
৪:৩৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

680368530_1434278421834818_3078652023145735092_n

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আগ্রহী তরুণ গবেষকদের জন্য ‘ক্লাইমেট রিসার্চ ফেলোশিপ ২০২৬’-এর আবেদন শুরু হয়েছে। আন্তর্জাতিক মানের এই ফেলোশিপ প্রোগ্রামটি যৌথভাবে আয়োজন করছে ব্র্যাক ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম, ব্র্যাক ইউনিভার্সিটি, সেন্টার ফর অ্যাটমস্ফেরিক পলিউশন স্টাডিস (সিএপিএস) এবং মিশন গ্রীন বাংলাদেশ (এমজিবি)।

চার মাসব্যাপী এই ফেলোশিপে অংশগ্রহণকারীরা পরিবেশ গবেষণার ওপর বিশেষায়িত প্রশিক্ষণ, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মেন্টরশিপ এবং গবেষণা সহায়তা পাবেন। পাশাপাশি, সেরা ৫ জন ফেলো সম্পূর্ণ অর্থায়নে নেপালে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প ২০২৬’ এ অংশগ্রহণের সুযোগ পাবেন, যা আগামী ৭ থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হবে।

ফেলোশিপের আওতায় জলবায়ুজনিত অভিবাসন, নগর তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু অর্থায়ন, জেন্ডারভিত্তিক পরিবেশ নেতৃত্ব এবং নবায়নযোগ্য জ্বালানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণার সুযোগ থাকবে। অংশগ্রহণকারীদের গবেষণা, সচেতনতা কার্যক্রম পরিচালনা, নীতিনির্ধারকদের সঙ্গে সম্পৃক্ততা এবং কনটেন্ট তৈরির কাজেও যুক্ত থাকতে হবে।

২০ থেকে ৪০ বছর বয়সী, পরিবেশ, সমাজবিজ্ঞান, পাবলিক পলিসি বা সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী দেশ-বিদেশের প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি সপ্তাহে ৩ দিন (অনলাইন ও অফলাইন মিলিয়ে) পরিচালিত হবে।
আগ্রহীদের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সিভি, স্টেটমেন্ট অব পারপাস, গবেষণা প্রস্তাবনা এবং পূর্বের লেখার নমুনা জমা দিতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা।

আবেদনের শেষ সময় আগামী ১৫ মে ২০২৬। বিস্তারিত জানতে ইমেইল বা প্রদত্ত নম্বরে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০২৬
ইমেইল: climateresearchfellowship@gmail.com
যোগাযোগ: ০১৭৩৩৮০৬৮৮০