/
/
/
ক্লাইমেট রিসার্চ ফেলোশিপ ২০২৬
ক্লাইমেট রিসার্চ ফেলোশিপ ২০২৬
Byলাল সবুজ প্রকাশ
Published৫ মে, ২০২৬
১:০৪ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

78e5850c-3130-4a44-a1db-77d07b446ace

পরিবেশ ও জলবায়ু বিষয়ক গবেষণায় আগ্রহীদের জন্য শুরু হয়েছে “ক্লাইমেট রিসার্চ ফেলোশিপ ২০২৬”-এর আবেদন কার্যক্রম। এই ফেলোশিপটি যৌথভাবে আয়োজন করছে ব্র্যাক ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম, সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (C3ER), ব্র্যাক ইউনিভার্সিটি, সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজ (CAPS) এবং মিশন গ্রিন বাংলাদেশ (MGB)।

চার মাসব্যাপী এই ফেলোশিপে অংশগ্রহণকারীরা জলবায়ু গবেষণার ওপর বিশেষ প্রশিক্ষণ, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মেন্টরশিপ, গবেষণা সহায়তা এবং নীতিনির্ধারণী লেখালেখির দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
উল্লেখযোগ্যভাবে, সেরা পাঁচজন ফেলো পাবেন নেপালে অনুষ্ঠিতব্য ২য় ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প ২০২৬-এ (৭-১১ জুলাই) অংশগ্রহণের জন্য সম্পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ।

ফেলোশিপে গবেষণার জন্য নির্ধারিত প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে জলবায়ুজনিত বাস্তুচ্যুতি ও অভিবাসন, শহুরে তাপমাত্রা বৃদ্ধি ও সবুজ অভিযোজন, জলবায়ু অর্থায়ন ও কমিউনিটি রেজিলিয়েন্স, জেন্ডার-সংবেদনশীল পরিবেশ নেতৃত্ব এবং নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই চর্চা।

২০ থেকে ৪০ বছর বয়সী, পরিবেশ, জলবায়ু, সমাজবিজ্ঞান, পাবলিক পলিসি বা সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী দেশি-বিদেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত ফেলোদের সপ্তাহে তিন দিন (হাইব্রিড পদ্ধতিতে) অংশগ্রহণ করতে হবে। এটি একটি নন-স্টাইপেন্ড ফেলোশিপ হলেও আন্তর্জাতিক সুযোগ ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

আবেদনের জন্য প্রার্থীদের সিভি, স্টেটমেন্ট অব পারপাস, গবেষণা প্রস্তাবনা, পূর্বের লেখার নমুনা এবং ১০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। আগ্রহীরা নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার এই সুযোগ কাজে লাগাতে পারবেন।

আবেদন লিংক – https://forms.gle/LZqdfUAaJzTsNBZJA

সময়সীমা ও যোগাযোগ:
আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০২৬
জিজ্ঞাসার জন্য ইমেইল: climateresearchfellowship@gmail.com
যোগাযোগ নম্বর: ০১৭৩৩৮০৬৮৮০