

নারায়ণগঞ্জে ৪-৮ মে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (RBC) স্কুল ২০২৬’। এ আয়োজনটি করছে ইউনিভার্সিটি অব ঢাকা’র সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (CBP), আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) বাংলাদেশের সহযোগিতায়।
এই কোহর্টে মূল রিসোর্স পারসন হিসেবে থাকছেন ড. কাজী মারুফুল ইসলাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং সিবিপির সিনিয়র ফেলো।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের ধারণা, মডেল ও বাস্তব প্রয়োগ সম্পর্কে জানার পাশাপাশি স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক পর্যায়ের টেকসই ব্যবসায়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
আয়োজকরা জানিয়েছেন, পরবর্তী কোহর্ট চট্টগ্রামে ১৮-২২ মে ২০২৬ অনুষ্ঠিত হবে এবং আরও একটি কোহর্ট পরবর্তীতে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এই প্রকল্পটি বাংলাদেশে শোভন কাজ নিশ্চিতে ‘টিম ইউরোপ ইনিশিয়েটিভ’-এর অধীনে ইউরোপীয় ইউনিয়নসহ ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডার সহায়তায় পরিচালিত হচ্ছে।