/
/
বিশ্ব পরিবেশ দিবসে প্রবন্ধ প্রতিযোগিতা
বিশ্ব পরিবেশ দিবসে প্রবন্ধ প্রতিযোগিতা
Byলাল সবুজ প্রকাশ
Published৫ মে, ২০২৬
১:৩৪ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-05-04 at 15.15.04

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর। সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক প্রবন্ধ আহ্বান করা হয়েছে সবার অংশগ্রহণের জন্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহীদের আগামী ১০ মে ২০২৬ তারিখের মধ্যে প্রবন্ধ জমা দিতে হবে। নির্ধারিত ইমেইল ঠিকানায় প্রবন্ধ পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইমেইল- azimenv@gmail.com। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১৫টি প্রবন্ধ নির্বাচন করা হবে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

এছাড়া নির্বাচিতদের নাম পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণামূলক চিন্তাধারাকে উৎসাহিত করবে।

ওয়েবসাইট: https://doe.gov.bd/