/
/
/
উদ্ভাবনী শিক্ষা প্রকল্পের জন্য মিলবে আর্থিক সহায়তা
উদ্ভাবনী শিক্ষা প্রকল্পের জন্য মিলবে আর্থিক সহায়তা
Byadminsr
Published
১:৩৪ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Study

শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৬’ শীর্ষক একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষা নিয়ে নতুন ভাবনা, উদ্ভাবনী পরিকল্পনা এবং কার্যকর প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবেন আগ্রহীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত” এই বিশ্বাসকে ধারণ করে শিক্ষা উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এ চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা তাদের স্বপ্ন, পরিকল্পনা ও সৃজনশীল ধারণাকে প্রকল্প আকারে উপস্থাপন করতে পারবেন।

বিশেষ এই উদ্যোগে নির্বাচিত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে এলজি। ফলে শিক্ষা খাতে নতুন ও কার্যকর উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগ্রহীদের আগামী ৩০ জুন, ২০২৬ তারিখের মধ্যে তাদের প্রকল্প জমা দিতে হবে। আয়োজকরা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক, তরুণ উদ্ভাবক এবং সচেতন নাগরিকদের এই চ্যালেঞ্জে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

আবেদনের জন্য ক্লিক করুন