/
/
/
দুর্নীতিবিরোধী বার্তা ছড়াতে টিআইবির কার্টুন প্রতিযোগিতা
দুর্নীতিবিরোধী বার্তা ছড়াতে টিআইবির কার্টুন প্রতিযোগিতা
Byadminsr
Published
১০:১৬ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

দুর্নীতি

তরুণদের সৃজনশীল চিন্তা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) “অ্যান্টি-করাপশন কার্টুন কম্পিটিশন ২০২৬” শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “দুর্নীতি বহুরূপী”।

প্রতিযোগিতায় তিনটি বিভাগে অংশগ্রহণের সুযোগ রয়েছে। হাতে আঁকা কার্টুন বিভাগে ‘ক’ গ্রুপে ১৩ থেকে ১৮ বছর বয়সী এবং ‘খ’ গ্রুপে ১৯ থেকে ২৫ বছর বয়সী অংশগ্রহণকারীরা অংশ নিতে পারবেন। এছাড়া ১৫ থেকে ২৫ বছর বয়সীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে কার্টুন আঁকার পৃথক বিভাগ রাখা হয়েছে। একই বয়সসীমার অংশগ্রহণকারীদের জন্য হাতে আঁকা কমিক স্ট্রিপ বিভাগও উন্মুক্ত রয়েছে।

আয়োজকদের মতে, সমাজে দুর্নীতির বিভিন্ন রূপ ও এর প্রভাবকে সৃজনশীলভাবে উপস্থাপনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সচেতন ও সম্পৃক্ত করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিল্প ও সৃজনশীলতার শক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

আগ্রহী অংশগ্রহণকারীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে তাদের কার্টুন বা কমিক স্ট্রিপ জমা দিতে পারবেন। প্রতিযোগিতা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন এখানে

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কাজ জমা দেওয়ার শেষ তারিখ ১৫ আগস্ট ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যেই অংশগ্রহণকারীদের তাদের সৃজনশীল কাজ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজকরা।