/
/
/
পূর্ণ সিলেবাসে ফিরছে এইচএসসি ২০২৬
পূর্ণ সিলেবাসে ফিরছে এইচএসসি ২০২৬
Byadminsr
Published
৯:৪৪ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

HSC

পাঁচ বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নকল ও অনিয়ম রোধে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে সারাদেশের পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তবে নতুন এই নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে কিছুটা উদ্বেগও প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তাদের ভাষ্য, বডি ক্যামেরার উপস্থিতিতে পরীক্ষা দেওয়ার পূর্ব অভিজ্ঞতা না থাকায় শুরুতে কিছুটা অস্বস্তি কাজ করছে। একই সঙ্গে তারা প্রত্যাশা করেছেন, প্রশ্নপত্র যেন অতিরিক্ত সহজ বা কঠিন না হয়ে শিক্ষার্থীদের জন্য ভারসাম্যপূর্ণ ও মানসম্মত হয়।

এদিকে শিক্ষাবিদরা অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও প্রশ্নের মান ও বাস্তবতা বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, শহর ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুযোগ-সুবিধা, শিক্ষকসংকট এবং শিক্ষার পরিবেশে পার্থক্য রয়েছে। তাই প্রশ্নপত্র এমন হতে হবে, যাতে কোনো অঞ্চলের শিক্ষার্থী বৈষম্যের শিকার না হয়।

অন্যদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের বিপর্যয়ের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে শুধু ওই এলাকার নয়, সারা দেশের পরীক্ষাই স্থগিত করা হবে। পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করে একযোগে পরীক্ষা আয়োজন করা হবে। এছাড়া কোনো পরীক্ষার্থী যৌক্তিক কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারলে স্থানীয় প্রশাসনের বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা বলছেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করাই এবারের মূল লক্ষ্য।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজারেরও বেশি। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। তাদের জন্য সারা দেশে প্রস্তুত রাখা হয়েছে ২ হাজার ৯৯৭টি পরীক্ষা কেন্দ্র।