/
/
/
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা
Byadminsr
Published
২:৫৭ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা

আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আইএমআই)। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রবন্ধ জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক আদিবাসী দিবস প্রতিবছর ৯ আগস্ট বিশ্বব্যাপী পালিত হয়। দিবসটির লক্ষ্য আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, জ্ঞান, অধিকার এবং টেকসই উন্নয়নে তাদের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এ উপলক্ষে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা ও লেখনী প্রতিভা বিকাশের উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এবারের প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি অধ্যয়নের ভূমিকা’। অংশগ্রহণকারীরা বাংলাদেশের যেকোনো একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো, খাসি, মণিপুরী, ম্রো, কোচ, রাখাইন, হাজং, ওঁরাও, মুণ্ডা, পাংখোয়া, খুমি, চাক, বমসহ অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি অথবা সামগ্রিকভাবে বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি নিয়ে প্রবন্ধ লিখতে পারবেন।

প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ক গ্রুপে, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা খ গ্রুপে, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা গ গ্রুপে এবং বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা ঘ গ্রুপে অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবন্ধ অবশ্যই মৌলিক, স্বরচিত ও অপ্রকাশিত হতে হবে এবং এর শব্দসংখ্যা সর্বোচ্চ ২ হাজার। বাংলা লেখার ক্ষেত্রে SutonnyMJ এবং ইংরেজি লেখার ক্ষেত্রে Times New Roman (১২ পয়েন্ট) ফন্ট ব্যবহার করতে হবে। প্যারাগ্রাফের লাইন স্পেসিং হবে ১.৫। প্রত্যেক অংশগ্রহণকারী কেবল একটি প্রবন্ধ জমা দিতে পারবেন। প্রবন্ধের সঙ্গে অংশগ্রহণকারীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম (প্রযোজ্য ক্ষেত্রে), শ্রেণি বা বর্ষ, মোবাইল নম্বর এবং পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ করতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে কোনো বয়সসীমা বা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা না থাকলেও সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম উল্লেখ করতে হবে। বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

প্রতিটি বিভাগ থেকে নির্বাচিত সেরা তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। আগ্রহীদের প্রবন্ধ ৩১ জুলাই -এর মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।

ই-মেইল: [rmcimli2010@gmail.com][mailto:rmcimli2010@gmail.com]
ই-মেইলের বিষয়: প্রবন্ধ রচনা প্রতিযোগিতা-২০২৬ (ক/খ/গ/ঘ গ্রুপ)