/
/
‘চৌকাঠ’ প্রদর্শনীর সময় বাড়ল
‘চৌকাঠ’ প্রদর্শনীর সময় বাড়ল
Byadminsr
Published
৪:৪৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-08-08 at 14.13.11

দর্শকদের সুবিধার্থে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘লা গ্যালারি’-তে চলমান বহুশাস্ত্রীয় শিল্পী সারা জাবিনের একক শিল্পপ্রদর্শনী ‘চৌকাঠ’-এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পূর্বঘোষিত সূচি পরিবর্তন করে প্রদর্শনীটির মেয়াদ আগামী ১১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাঙালি জীবনযাত্রার রূপ, স্মৃতি, সামাজিক পরিচয়, ঘরের আবহ এবং শিকড়ের ঐতিহ্যকে ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী সারা জাবিনের লিনোকাট প্রিন্ট, বিশেষ উপায়ে তৈরি সাবানের ভাস্কর্য, টেক্সটাইল ভিত্তিক শিল্পকর্ম এবং সূক্ষ্ম তামার তারের ড্রয়িং (কপার-ওয়্যার ড্রয়িং)।

আয়োজক সংস্থা জানায়, সংস্কৃতিপ্রেমীদের বিশেষ আগ্রহের কথা বিবেচনায় রেখে প্রদর্শনীর সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ৩:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী উপভোগ করতে যেকোনো দর্শনার্থী বিনা টিকেটে প্রবেশ করতে পারবেন।