

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের ডিজিটাল বিপণন ও ব্র্যান্ডিং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। ‘প্রোডাক্ট ফটোগ্রাফী এবং ভিডিওগ্রাফী বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক এ কর্মশালাটি আগামী ০৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রাজধানীর আগারগাঁওস্থ ইনস্টিটিউট অফ এসএমই ফাউন্ডেশন ভবনে প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। অনলাইন ও ই-কমার্স ব্যবসায় যুক্ত উদ্যোক্তারা যাতে পেশাদার মানের প্রোডাক্ট ছবি ও ভিডিও ক্লিপ নিজেই তৈরি করতে পারেন, সে লক্ষ্যেই এই প্র্যাকটিক্যাল কোর্সটি সাজানো হয়েছে।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। সীমিত আসনের এই প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে। আজই আবেদনের শেষ তারিখ।
আবেদনের লিংক:
https://services.smef.gov.bd/admin/single-event/176
https://forms.gle/9ELTMUaHACHdtRJp6