/
/
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য আয়োজিত গ্রাফিতি ও থ্রি ডি লেটারিং কর্মশালা
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য আয়োজিত গ্রাফিতি ও থ্রি ডি লেটারিং কর্মশালা
Byadminsr
Published
৩:২২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-09-06 at 15.08.44(1)

ফরাসি শিল্পী ফ্লাভিয়েন মার্টিনেল এর পরিচালনায় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর ‘গ্রাফিতি ও ৩ডি লেটারিং’ কর্মশালার আয়োজন করবে। সিটোপির-এর এই শিল্পীর নেতৃত্বে অংশগ্রহণকারীরা গ্রাফিতি, লেটারিং ও ক্যালিগ্রাফির বিভিন্ন কৌশল হাতে-কলমে অন্বেষণ করবেন।

দুই ঘণ্টার কর্মশালায় গ্রাফিতির মৌলিক কৌশল, ৩ডি লেটারিং, আলো-ছায়া, আউটলাইন, ফিল এবং বর্ণমালার সৃজনশীল ব্যবহার নিয়ে কাজ হবে। পাশাপাশি গ্রাফিতির অর্থ নিয়ে আলোচনা ও পরীক্ষামূলক কার্যক্রম থাকবে।
১৫ বছর বা তার বেশি বয়সী এবং সব ধরনের অঙ্কন দক্ষতার ব্যক্তিরা অংশ নিতে পারবেন। কর্মশালার ভাষা ইংরেজি, অংশগ্রহণ বিনামূল্যে এবং প্রতি সেশনে সর্বোচ্চ ২৫ জন অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের নিজেদের স্কেচ ও পছন্দের অঙ্কন সামগ্রী আনতে হবে; মৌলিক কিছু সরঞ্জাম আয়োজকরা সরবরাহ করবে।

কর্মশালাটি সকাল ১০টা থেকে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, গুলসান(হাউস-৮, রোড ৭, গুলশান ১, ঢাকা-১২১২) এ অনুষ্ঠিত হবে। আগ্রহীদের ২০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে communication@afdhaka.org ঠিকানায় নাম, মোবাইল নম্বর ও বয়স উল্লেখ করে ই-মেইল করতে হবে। নিবন্ধন হবে আগে এলে আগে সুযোগ ভিত্তিতে।