/
/
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য আয়োজিত ‘রিভার্স: ইকো-সেন্ট্রিক র‍্যাপ’ কর্মশালা
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য আয়োজিত ‘রিভার্স: ইকো-সেন্ট্রিক র‍্যাপ’ কর্মশালা
Byadminsr
Published
৩:৫৮ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-09-06 at 15.08.34(1)

শব্দ, ছন্দ ও সৃজনশীলতার ভিন্নধর্মী এক অভিজ্ঞতা দিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজন করতে যাচ্ছে ‘রিভার্স: ইকো-সেন্ট্রিক র‍্যাপ’ শীর্ষক সৃজনশীল সংগীত ও শব্দ বিষয়ক কর্মশালা। আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় গুলশানে অনুষ্ঠিতব্য চার ঘণ্টার এ কর্মশালাটি পরিচালনা করবেন সিটোপির-এর মানমিত কৌর।

কর্মশালায় দৈনন্দিন ব্যবহার্য বস্তু ও বাদ্যযন্ত্রের মাধ্যমে শব্দ, ছন্দ, র‍্যাপ ও সৃজনশীল প্রকাশ নিয়ে অংশগ্রহণকারীরা কাজ করবেন। সম্মিলিতভাবে তারা সংগীত রচনা, রেকর্ড ও পরিবেশন করবেন এবং বিভিন্ন শব্দকে প্রকৃতি ও সৃজনশীলতার উদযাপনে রূপ দেবেন।
১০ বছর বা তার বেশি বয়সীরা এতে অংশ নিতে পারবেন। কর্মশালার ভাষা ইংরেজি এবং অংশগ্রহণের জন্য কোনো পেশাদার সংগীত অভিজ্ঞতার প্রয়োজন নেই। ২৫ জন অংশগ্রহণের সুযোগ পাবেন এবং কর্মশালায় অংশগ্রহণ বিনামূল্যে। নিবন্ধন হবে আগে এলে আগে সুযোগ ভিত্তিতে। অংশগ্রহণকারীদের সঙ্গে পছন্দের শব্দ তৈরি করে এমন কোনো দৈনন্দিন বস্তু অথবা একটি বাদ্যযন্ত্র আনতে হবে।

আগ্রহীদের ২০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে communication@afdhaka.org ঠিকানায় ই-মেইল করে নিবন্ধন করতে হবে। ই-মেইলে পূর্ণ নাম, বয়স, যোগাযোগ নম্বর এবং কর্মশালায় অংশ নেওয়ার আগ্রহের সংক্ষিপ্ত কারণ উল্লেখ করতে হবে।