/
/
মানসিক স্বাস্থ্য বিষয়ে সাংবাদিকদের জন্য বিশেষ সেশন
মানসিক স্বাস্থ্য বিষয়ে সাংবাদিকদের জন্য বিশেষ সেশন
ByMozammel Haque Hridoy
Published২৪ ডিসেম্বর, ২০২৫
১:৫৭ অপরাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

mrdi

সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ ও উদ্বেগে ভোগা সাংবাদিকদের জন্য মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক বিশেষ সেশন আয়োজন করছে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এমআরডিআই)। এই সেশনে অংশ নিতে আগ্রহী সাংবাদিকদের জন্য একটি আবেদন ফর্ম প্রকাশ করা হয়েছে। যা পূরণের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ ডিসেম্বর।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্যোগের মূল লক্ষ্য সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করা, যেখানে তারা নির্ভয়ে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা বলতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পেশাদার কাউন্সেলরের মাধ্যমে ব্যক্তিগত কাউন্সেলিং সেবাও পাওয়া যাবে।

সেশনটিতে অংশগ্রহণকারীরা একদিনের বিশেষ সেশনে যুক্ত হওয়ার সুযোগ পাবেন, যেখানে মানসিক চাপ মোকাবিলা, পেশাগত চাপ সামলানো এবং সুস্থ কর্মজীবন বজায় রাখার কৌশল নিয়ে আলোচনা করা হবে। প্রেসার কাউন্সেলরের তত্ত্বাবধানে সাংবাদিকদের কথা শোনা এবং করণীয় জানানো হবে বলে জানানো হয়েছে।

এ আয়োজনটি বাস্তবায়নে যুক্ত রয়েছে সুইডেনের লিনিয়াস ইউনিভার্সিটি (Fojo) এবং এমআরডিআই। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য নির্ধারিত যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।