
বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে ৮০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের যে সংকট, পূর্বে তা ছিল আরো জটিল বিষয়। দীর্ঘ চার দশকেরও বেশি সময় আগে সেই প্রতিকূলতায় একজন গৃহবধু থেকে রাজনীতিতে যুক্ত হোন খালেদা জিয়া। নিজের নেতৃত্বের গুণাবলী ও মনোবলের মাধ্যমে হয়ে যান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। নারী শিক্ষা ও উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তনের এ নেত্রীর পুরো নাম ছিল খালেদা খানম। ১৯৬০ সালে জিয়াউর রহমান ক্যাপ্টেন থাকাকালীন তাঁকে বিয়ে করার পর স্বামীর নামের সাথে মিলিয়ে রাখেন খালেদা জিয়া।
নারী ক্ষমতায়ন, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন খালেদা জিয়া। বিশেষ করে স্বাক্ষরতার হার ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। ফোর্বস ম্যাগাজিনের এক রিপোর্টে স্থান দিয়ে তাঁর সম্পর্কে লিখেছিল, ‘একসময়ের লাজুক এবং চাপা স্বভাবের গৃহবধূ বেগম জিয়া, প্রধানমন্ত্রী হিসেবে শিক্ষাখাতে বিপ্লব ঘটিয়েছেন, বিশেষ করে নারী শিক্ষায়’।
নানা কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ থাকার ফলে চিকিৎসা চলতে থাকে। ২০২৪ সালে হৃদপিণ্ডে বসানো হয় পেসমেকার। বিভিন্ন সময়ে বিভিন্ন চিকিৎসা প্রদান করা হয় তাঁকে। সর্বশেষ রাজধানীর এয়ারকেভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসা চলাকালীন আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে দেশ ও বিদেশে বহু মহলে শোক প্রকাশ করছে। আগামীকাল বুধবার(৩১ ডিসেম্বর) তাঁর জানাযা নামাজ মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত পারে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।