/
/
ঢাকায় বৈশাখের যত আয়োজন
ঢাকায় বৈশাখের যত আয়োজন
Byলাল সবুজ প্রকাশ
Published১৩ এপ্রিল, ২০২৬
২:২২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Baishakhi

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বর্ণিল বৈশাখী উৎসব ও মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, লোকজ মেলা ও নানা বিনোদনে মুখর থাকবে পুরো শহর।

বনানীর যাত্রাবিরতিতে ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনব্যাপী ‘বৈশাখী উৎসব’-এ থাকছে বাউলগান, নাচ, পুতুলনাচ ও ঐতিহ্যবাহী বায়োস্কোপ প্রদর্শনী। পাশাপাশি গ্রামীণ লোকজ মেলা ও সোনার বাংলা সার্কাস ব্যান্ডের পরিবেশনা উপভোগ করা যাবে। প্রতিদিন ৫০০ টাকার টিকিটে প্রবেশ করা যাবে।

গুলশানের ‘আলোকি’তে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘আর্কা বৈশাখ ১৪৩৩’। মেলা, খেলাঘর, ভোজনালয় ও কালেকটিভ মঞ্চ—এই চার ভাগে সাজানো আয়োজনে পারফর্ম করবে কার্নিভ্যাল, রকসল্ট ও ফিরোজ জং ব্যান্ড। প্রতিদিনের টিকিট মূল্য ৫০০ টাকা।

বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে ‘বৈশাখী মেলা ১৪৩৩’। বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় পাওয়া যাবে মাটির পণ্য, নকশিকাঁথা, বৈশাখী সাজসজ্জাসহ দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের নানা উপকরণ। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে।

বনানীর কামাল আতাতুর্ক পার্কে ‘লাল বৈশাখী’ আয়োজন করেছে রিশকা কানেক্টস। ১৩ ও ১৪ এপ্রিল নাগরদোলা, বায়োস্কোপ, বৈশাখী ফটোবুথ ও নানা খেলাধুলার পাশাপাশি কনসার্টে গান গাইবেন হাবিব ওয়াহিদ, রেনেসাঁ, লেভেল ফাইভ ও নেমেসিস ব্যান্ড। প্রতিদিন ৩০০ টাকার টিকিটে প্রবেশ করা যাবে।

আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলছে ‘এসএমই বৈশাখী মেলা’। ৩০০টির বেশি স্টল ও প্রতিদিনের সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এখানে থাকছে নাগরদোলা ও গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। প্রবেশমূল্য ৩০ টাকা।

ভাটারার শেফস টেবিল কোর্টসাইডে ১৪ এপ্রিল ‘উৎসবে বৈশাখ’ আয়োজন করা হয়েছে। আলপনা, পাপেট শো, বাউলগান ও নাগরদোলার পাশাপাশি বিকেল ৩টা থেকে কনসার্ট অনুষ্ঠিত হবে। সাধারণ প্রবেশ টিকিট ২০০ টাকা, আর কনসার্টের জন্য টিকিট ৮০০ টাকা।

এছাড়া একই ভেন্যুতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে ‘প্রথম আলো বৈশাখী উৎসব’। এখানে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, পুতুলনাচ, গল্প বলা, ঐতিহ্যবাহী খেলা ও সাংস্কৃতিক আয়োজন থাকবে।

বৈশাখকে ঘিরে ঢাকার এসব আয়োজন নগরবাসীর জন্য নিয়ে আসছে আনন্দ, সংস্কৃতি ও ঐতিহ্যের এক মিলনমেলা।