/
/
লেড অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিংয়ে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান
লেড অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিংয়ে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান
Byলাল সবুজ প্রকাশ
Published১৩ এপ্রিল, ২০২৬
৩:০১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Led

বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (MoEFCC), পরিবেশ অধিদপ্তর (DoE) এবং আন্তর্জাতিক সংস্থা পিওর আর্থ (Pure Earth)-এর যৌথ উদ্যোগে “লেড অ্যাসিড ব্যাটারি সার্কুলার ইকোনমি উইথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল প্রসেসেস” শীর্ষক একটি স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রায়হান কাওছার বলেন, দেশে ছড়িয়ে থাকা অবৈধ ও অনিরাপদ ব্যাটারি রিসাইক্লিং কার্যক্রম জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও উল্লেখ করেন, নিরাপদ ও পরিবেশবান্ধব রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তুলতে স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে লেড দূষণ কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

সভায় উপস্থিত বিশেষজ্ঞরা বলেন, লেড অ্যাসিড ব্যাটারির অনিয়ন্ত্রিত রিসাইক্লিং দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। তাই একটি টেকসই সার্কুলার ইকোনমি গড়ে তুলতে আনুষ্ঠানিক (formal) ও অনানুষ্ঠানিক (informal) খাতের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, SMEP (Sustainable Manufacturing and Environmental Pollution) প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে, যার লক্ষ্য লেড দূষণ হ্রাস এবং নিরাপদ শিল্প চর্চা নিশ্চিত করা।