/
/
লাখো শিক্ষার্থীর অংশগ্রহণে সারা দেশে পরীক্ষা শুরু
লাখো শিক্ষার্থীর অংশগ্রহণে সারা দেশে পরীক্ষা শুরু
Byলাল সবুজ প্রকাশ
Published২১ এপ্রিল, ২০২৬
২:৪৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

SSC

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে সারা দেশে শুরু হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে নির্ধারিত কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময়ে পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নফাঁস রোধে আগের মতোই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পর্যন্ত পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরীক্ষা চলমান সময় মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।

পরীক্ষার প্রথম দিনে সাধারণত বাংলা প্রথম পত্র বা সংশ্লিষ্ট বোর্ডভিত্তিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ গ্রহন করে এবং বেশিরভাগ কেন্দ্রেই স্বাভাবিক পরিবেশ বজায় ছিল বলে জানা গেছে।

অভিভাবকদের মধ্যেও ছিল ব্যাপক উপস্থিতি। তারা কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন এবং শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান। অনেক শিক্ষার্থী পরীক্ষা শুরুর আগে কিছুটা উদ্বিগ্ন থাকলেও পরীক্ষা শেষে স্বস্তি প্রকাশ করে।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর। যেকোনো ধরনের অনিয়ম রোধে ভ্রাম্যমাণ টিম কাজ করছে এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।