/
/
/
বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪ মাস মেয়াদী ফ্রি কোর্সে ভর্তির সুযোগ
বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪ মাস মেয়াদী ফ্রি কোর্সে ভর্তির সুযোগ
ByMozammel Haque Hridoy
Published৩ জানুয়ারি, ২০২৬
১১:৪৯ পূর্বাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Copy of Copy of Copy of Bold Modern Travel Vlog Video YouTube Thumbnail (26)

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত বাংলাদেশ–কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (বিকেটিটিসি) মাধ্যমে আইএলও ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্পের আওতায় চার মাস মেয়াদি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন এই প্রকল্পের লক্ষ্য দক্ষ জনশক্তি তৈরি করা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণ কোর্সগুলোতে অংশগ্রহণের জন্য নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক মূল্যায়ন ও সনদ প্রদান করা হবে।

প্রশিক্ষণ কোর্সসমূহ

প্রকল্পের আওতায় চার মাস মেয়াদি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণে কোর্স হিসেবে ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স -লেভেল ৩, অটোমোটিভ মেকানিক্স -লেভেল ২, মেসনরি-লেভেল ২ রয়েছে। প্রশিক্ষণগুলোতে তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার সমন্বয়ে পাঠদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ায় কোনো প্রকার ফি প্রযোজ্য নয়। নির্বাচিত প্রার্থীদের পরীক্ষায় মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে বাছাই করা হবে।

প্রশিক্ষণের সুবিধাসমূহ

সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ, প্রশিক্ষণকালীন নির্ধারিত সুযোগ–সুবিধা, আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণ পরিবেশ, দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণ, NSDA কর্তৃক মূল্যায়ন ও সনদ প্রদান, ফ্রি লাঞ্চের ব্যবস্থা, ইটালিয়ান ভাষা প্রশিক্ষণ ও নিয়োগকর্তার সাক্ষাৎকার, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন।

প্রশিক্ষণের স্থান

বাংলাদেশ–কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি)।

এ আবেদনের শেষ তারিখ আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা ১৮ জানুয়ারি। ভর্তি ও ক্লাস শুরু হবে আগামী ১লা ফেব্রুয়ারি।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ও অনলাইন পোর্টাল থেকে জানা যাবে