

টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গতকাল রাতে বিসিবির পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে অধিকাংশ পরিচালকই তখন কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তবে পরবর্তীতে সরকারের হস্তক্ষেপের পর বিসিবি তাদের অবস্থান পরিবর্তন করে এবং ভারতে না যাওয়ার সিদ্ধান্তে পৌঁছায়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন একটি গণমাধ্যমকে বলেন, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ডের অবস্থান স্পষ্ট করা হবে।
টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বিসিবির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার পর বিষয়টি আরও বিস্তারিতভাবে পরিষ্কার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, আইপিএলে মোস্তাফিজকে দলে ভিড়িয়ে আবারো বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, কারণ হিসেবে সেখানে ভারতীয়দের বিরোধিতার কথা জানা যায়। সেক্ষেত্রে পরবর্তীতে নিরাপত্তার কথা চিন্তা করেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।