/
/
/
শীতার্ত মানুষের পাশে নিস্টন, আগামীকাল শীতবস্ত্র বিতরণ
শীতার্ত মানুষের পাশে নিস্টন, আগামীকাল শীতবস্ত্র বিতরণ
ByMozammel Haque Hridoy
Published১০ জানুয়ারি, ২০২৬
৮:০৮ অপরাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

thala bijoy (21)

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আগামীকাল (রোববার) রাজধানীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন নিস্টন।
‘নিস্টন প্রেজেন্টস উইন্টার ড্রেসেজ এন্ড ব্লাংকেট ডিস্ট্রিবিউশন ২.০’ শিরোনামের এই কর্মসূচি দুটি পর্বে অনুষ্ঠিত হবে।
কর্মসূচির প্রথম পর্ব আগামীকাল ১১ জানুয়ারি (রোববার) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ সময় রাজধানীর মিরপুর ১৪, মিরপুর ১৩ ও কচুখেত বাজার এলাকার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হবে।
কর্মসূচির দ্বিতীয় পর্ব একই দিন রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পর্বে তেজগাঁও, মিরপুর ১০, মিরপুর ১৩, মিরপুর ১৪ এবং ডিওএইচএস  এলাকার ভাসমান ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এই মানবিক উদ্যোগে লাল সবুজ প্রকাশ এডুকেশনাল পার্টনার  (মিডিয়া পার্টনার) হিসেবে যুক্ত রয়েছে। স্পনসর হিসেবে রয়েছে জেন ভাইব।
নিস্টনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ লাঘবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।