/
/
/
ব্যবসায়িক সফলতার জন্য সংযুক্ত আরব আমিরাতের ‘গোল্ডেন ভিসা’ পেল তরুণ উদ্যোক্তা শাকিব
ব্যবসায়িক সফলতার জন্য সংযুক্ত আরব আমিরাতের ‘গোল্ডেন ভিসা’ পেল তরুণ উদ্যোক্তা শাকিব
Byলাল সবুজ প্রকাশ
Published১৩ জানুয়ারি, ২০২৬
১:৫৩ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

uae

বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো. শাকিব উদ্দিন ব্যবসায়িক সাফল্য ও অর্থনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ অর্জন করেছে। দীর্ঘদিন ধরে সে দুবাইয়ে সফলভাবে মার্কেটিং ও রিয়েল এস্টেট খাতে ব্যবসা পরিচালনা করে আসছে।

দুবাইভিত্তিক তার প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য প্রসার লাভ করেছে। স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে প্রতিষ্ঠানটি আমিরাতের বাজারে একটি পরিচিত নাম হয়ে উঠেছে। ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ সক্ষমতা, আর্থিক অবদান এবং দীর্ঘমেয়াদি স্থায়ী কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে দুবাই সরকার তাকে এই দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা প্রদান করে।

গোল্ডেন ভিসার আওতায় ভিসাধারীরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পায়। এই ভিসা প্রাপ্তির মাধ্যমে শাকিব উদ্দিনের ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণের পথ সুগম হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যবসার পাশাপাশি শাকিব উদ্দিন তার প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মীকে চাকরির সুযোগ করে দিয়েছে। এতে একদিকে যেমন প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, অন্যদিকে তাদের দক্ষতা উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখছে এই উদ্যোগ।

দুবাইয়ে দীর্ঘদিনের সুনাম, ধারাবাহিক সাফল্য ও অর্থনৈতিক অবদানের ভিত্তিতে পাওয়া এই গোল্ডেন ভিসা শাকিব উদ্দিনের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের জন্যও একটি গর্বের উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।