

চীনের রাজধানী Beijing-এ অবস্থিত বিশ্বখ্যাত Tsinghua University বিদেশি শিক্ষার্থীদের জন্য এক বছর মেয়াদি সম্পূর্ণ অর্থায়িত স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে। ‘Schwarzman Scholars’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাবেন।
১৯১১ সালে প্রতিষ্ঠিত Tsinghua University চীনের অন্যতম সেরা ও প্রভাবশালী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিজ্ঞান, প্রকৌশল, কলা ও সাহিত্য, সমাজবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী তরুণ নেতাদের একত্র করে বৈশ্বিক নেতৃত্ব গড়ে তোলাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য।
প্রোগ্রামের ধরন ও সময়কাল—
ডিগ্রি: মাস্টার্স (স্নাতকোত্তর)
সময়কাল: ১ বছর
পাঠদান ভাষা: ইংরেজি
অধ্যয়নের স্থান: বেইজিং, চীন
সুযোগ-সুবিধা (সম্পূর্ণ অর্থায়িত)
নির্বাচিত স্কলাররা পাবেন—
সম্পূর্ণ টিউশন ফি
বেইজিংয়ে থাকা ও খাওয়ার সুবিধা
আসা-যাওয়ার বিমান ভাড়া
মাসিক উপবৃত্তি
বই ও শিক্ষাসামগ্রী কেনার ভাতা
স্বাস্থ্যবিমা
স্টাডি ট্যুর ও ভ্রমণ ভাতা
এ স্কলারশিপের আওতায় পড়াশোনার পুরো সময়ের ব্যয়ভার বহন করা হয়, ফলে শিক্ষার্থীদের অতিরিক্ত আর্থিক চাপ থাকে না
আবেদনের যোগ্যতা—
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে
বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে (২০২৬ সালের ১ আগস্টের মধ্যে ২৮ বছর পূর্ণ হতে হবে)
শক্তিশালী নেতৃত্বগুণ ও সামাজিক সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে
একাডেমিক ফলাফল ভালো হতে হবে
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে (IELTS/TOEFL বা সমমানের পরীক্ষার স্কোর প্রয়োজন)
প্রয়োজনীয় কাগজপত্র—
হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)
পূরণকৃত অনলাইন আবেদনপত্র
একাডেমিক ট্রান্সক্রিপ্ট
তিনটি সুপারিশপত্র (Reference Letter)
ইংরেজি দক্ষতার সনদ
স্টেটমেন্ট অব পারপাস (SOP)
লিডারশিপ বিষয়ক প্রবন্ধ
অন্যান্য প্রাসঙ্গিক সনদ বা নথি (যদি থাকে)
আবেদন প্রক্রিয়া—
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে Schwarzman Scholars–এর অফিসিয়াল ওয়েবসাইটে: