/
/
/
একশন এইড বাংলাদেশের সঙ্গে ইয়ুথ পার্টনার হওয়ার সুযোগ
একশন এইড বাংলাদেশের সঙ্গে ইয়ুথ পার্টনার হওয়ার সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published৮ এপ্রিল, ২০২৬
২:৫৮ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Youth

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে ‘ইয়ুথ-লেড ক্লাইমেট অ্যাডাপটেশন’ উদ্যোগের আওতায় আবেদন আহ্বান করেছে একশন এইড বাংলাদেশ।

এই উদ্যোগের মাধ্যমে দেশের উপকূলীয়, নদীভাঙনপ্রবণ, নগর ও আদিবাসী এলাকায় তরুণদের নেতৃত্বে পরিচালিত স্থানীয় জলবায়ু অভিযোজন কার্যক্রমকে শক্তিশালী করা এবং সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে টেকসই সমাধান গড়ে তোলায় তরুণদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দেশের যেকোনো বিভাগের জলবায়ু অভিযোজন নিয়ে কাজ করা যুব-নেতৃত্বাধীন বা যুব-অংশগ্রহণমূলক সংগঠনগুলো এ কর্মসূচিতে আবেদন করতে পারবে। নির্বাচিত সংগঠনগুলো জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি একশন এইড বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগ পাবে এবং দেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি সংগঠনকে এক হাজার ইউরো অর্থ সহায়তা প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৬। বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকাভুক্ত সংগঠনগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে।

আগ্রহী সংগঠনগুলো নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবে: https://forms.gle/LWUstk8owokHZfkh9 । আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে মো. মাসুদ পারভেজের সঙ্গে masud.parvez@actionaid.org ইমেইল অথবা ০১৭১১০১৮৩৪৩ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।