/
/
/
বরিশাল এবং ময়মনসিংহ জেলায় এআই বিষয়ে প্রশিক্ষণে অংশ নেবার সুযোগ
বরিশাল এবং ময়মনসিংহ জেলায় এআই বিষয়ে প্রশিক্ষণে অংশ নেবার সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published৮ এপ্রিল, ২০২৬
৩:৫৪ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Ai

বরিশাল এবং ময়মনসিংহ জেলায় দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে এসএমই ফাউন্ডেশন। ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এসএমই ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ’ শীর্ষক এই কর্মশালাটি বরিশাল জেলায় আগামী ২৬ ও ২৭ এপ্রিল ২০২৬ এবং ময়মনসিংহ জেলায় আগামী ২৯ ও ৩০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

এই বাস্তবতায় উদ্যোক্তাদের এআই-ভিত্তিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই প্রশিক্ষণ কর্মসূচি। কর্মশালায় অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনা, বিপণন কৌশল, গ্রাহক ব্যবস্থাপনা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে এআই-এর ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভের সুযোগ পাবেন।

এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা, যা তুলনামূলকভাবে সাশ্রয়ী।

আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে বরিশাল জেলায় ২৫ এপ্রিল এবং ময়মনসিংহ জেলায় ২৮ এপ্রিল ২০২৬। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য বরিশাল জেলায় https://services.smef.gov.bd/events/115 এবং ময়মনসিংহ জেলায় https://services.smef.gov.bd/events/116
লিংকে প্রবেশ করতে হবে।

কর্মশালা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ০১৯১২৬৯১৩১৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে আয়োজকরা। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনায় আরও সক্ষম হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।