/
/
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
Byলাল সবুজ প্রকাশ
Published১৫ এপ্রিল, ২০২৬
৩:০১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Scholarship

দেশের ৬১ জেলায় একযোগে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু। প্রতিদিনের পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার্থীদের জন্য ১০টি বিশেষ নির্দেশনা ও আচরণবিধি নির্ধারণ করা হয়েছে, যা অবশ্যই অনুসরণ করতে হবে।

অধিদপ্তর সূত্রে আরও জানানো হয়, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়সূচি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার সূচি:
১৬ এপ্রিল – ইংরেজি
১৭ এপ্রিল – প্রাথমিক গণিত
১৮ এপ্রিল – বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান

পার্বত্য জেলার আলাদা সূচি:
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে শুরু হবে বৃত্তি পরীক্ষা।
১৮ এপ্রিল – বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান
১৯ এপ্রিল – বাংলা
২০ এপ্রিল – ইংরেজি

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

প্রবেশপত্রসহ নির্ধারিত সময়ে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে
প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না
মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ
উত্তরপত্রে নির্ধারিত তথ্য ছাড়া অন্য কিছু লেখা যাবে না
ইনভিজিলেটরের স্বাক্ষর ছাড়া উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে
খসড়ার জন্য আলাদা কাগজ দেওয়া হবে না
প্রশ্নপত্র পাওয়ার পর এক ঘণ্টার আগে হল ত্যাগ করা যাবে না
পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে হল ত্যাগ করতে হবে

আচরণবিধি:

পরীক্ষার হলে একে অপরের সঙ্গে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ
কোনো ধরনের তথ্য আদান-প্রদান করা যাবে না
অন্যের উত্তর দেখা বা দেখানো যাবে না
উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা যাবে না
উত্তরপত্রের কোনো অংশ পরিবর্তন বা নষ্ট করা যাবে না

নির্ধারিত নিয়ম মেনে শান্ত ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।