/
/
পাদোয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শেষ ২ মে
পাদোয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শেষ ২ মে
Byলাল সবুজ প্রকাশ
Published১৫ এপ্রিল, ২০২৬
১:৩০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

UPI

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপ দিচ্ছে ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ সুযোগের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২ মে ২০২৬।

১২২২ সালে প্রতিষ্ঠিত পাদোয়া বিশ্ববিদ্যালয় ইতালির দ্বিতীয় প্রাচীন এবং বিশ্বের পঞ্চম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বর্তমানে এটি বৈশ্বিক র‍্যাংকিংয়ে ১১৫তম স্থানে রয়েছে এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
প্রতি বছর সর্বোচ্চ ৮,০০০ ইউরো ভাতা
আবেদনের যোগ্যতা
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
ইতালির নাগরিক হওয়া যাবে না
ইতালিতে বসবাস করা যাবে না
ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে
প্রয়োজনীয় নথিপত্র
পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি
সব একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট
বিদেশে উচ্চশিক্ষার বিবরণী
রেফারেন্স লেটার
জীবনবৃত্তান্ত
অন্যান্য প্রাসঙ্গিক নথি (যদি থাকে)
আবেদন প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন করতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২ মে ২০২৬