/
/
কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার ২০২৬: চূড়ান্ত তালিকায় দুই বাংলাদেশি
কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার ২০২৬: চূড়ান্ত তালিকায় দুই বাংলাদেশি
Byলাল সবুজ প্রকাশ
Published১৫ এপ্রিল, ২০২৬
৩:২০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Commonwealth

কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার ২০২৬-এর চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুই লেখক-আনমানা মনীশিতা ও শাজেদ উল হক আবির।

বিশ্বব্যাপী ৭ হাজার ৮০৬টি গল্পের মধ্য থেকে মোট ২৫ জন লেখককে এই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আনমানা মনীশিতা বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সম্পাদকীয় সহকারী হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার নির্বাচিত গল্প এ ম্যাসকুলিন ফেস্ট ১৯৫০-এর দশকের পূর্ব পাকিস্তানকে কেন্দ্র করে রচিত, যেখানে এক তরুণ মুসলিম নারীর জীবনসংগ্রাম ও বাস্তবতা তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, শাজেদ উল হক আবির একজন কথাসাহিত্যিক ও অনুবাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করা এই লেখক ইতোমধ্যে ১১টি গ্রন্থ রচনা করেছেন। তিনি ‘কালি ও কলম তরুণ কথাসাহিত্যিক পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত।

তার নির্বাচিত গল্প মফিজের সম্পর্ক স্পার্ক নাই, যা অরুণাভ সিনহা ও শবনম নাদিয়ার অনুবাদে ইংরেজিতে প্রকাশিত, সেখানে দারিদ্র্য, দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন এবং পরিবেশগত বাস্তবতা তুলে ধরা হয়েছে।

এই অর্জন বাংলাদেশের সাহিত্য অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ ও গৌরবজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।