/
/
/
ঢাকায় চালু হলো বিনামূল্যে মোবাইল সার্ভিসিং সেবা
ঢাকায় চালু হলো বিনামূল্যে মোবাইল সার্ভিসিং সেবা
Byলাল সবুজ প্রকাশ
Published২৮ এপ্রিল, ২০২৬
১১:২২ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-04-27 at 11.42.04

প্রযুক্তি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি শুরু করেছে ‘ফ্রি মোবাইল সার্ভিসিং সেবা’, যেখানে বিনামূল্যে মোবাইল ফোন সার্ভিসিং সুবিধা দেওয়া হবে।

জানা গেছে, দক্ষ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীরা এই সেবা প্রদান করবেন। সেবাটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

তবে শুধুমাত্র সার্ভিসিং বিনামূল্যে করা হবে। মোবাইলের প্রয়োজনীয় যন্ত্রাংশ যেমন ব্যাটারি, ডিসপ্লে, চার্জিং পোর্টসহ অন্যান্য যন্ত্রাংশ পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট খরচ মোবাইল মালিককে বহন করতে হবে।

উদ্যোক্তারা জানিয়েছেন, এটি কোনো অস্থায়ী ক্যাম্প নয়; বরং নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি সার্ভিসিংয়ের পর কেউ চাইলে প্রতিষ্ঠানের ফান্ডে স্বেচ্ছা অনুদানও দিতে পারবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা পাওয়া যাবে।

ঠিকানা: প্লট ৫৬, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।
(আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল অফিসের পাশেই)

সিরিয়াল নিশ্চিত করতে আগ্রহীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে।