

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান বৃদ্ধি ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন একটি অ্যাকসেলারেশন প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছে। প্রোগ্রামের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)। সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে ঢাকার পশ্চিম কাফরুল এলাকায় অবস্থিত বেগম রোকেয়া সরণি, জাহির স্মার্ট টাওয়ার (৪র্থ তলা), এসএমই ফাউন্ডেশন ইনস্টিটিউটে।
আবেদনের শেষ সময় ২৫ এপ্রিল ২০২৬। আগ্রহী উদ্যোক্তারা নির্ধারিত অনলাইন ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।
যারা ইতিপূর্বে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। প্রাথমিকভাবে নির্বাচিত অংশগ্রহণকারীদের পরবর্তীতে যোগাযোগ করা হবে।