/
/
/
পটুয়াখালীতে ২ দিনের AI প্রশিক্ষণ দেবে এসএমই
পটুয়াখালীতে ২ দিনের AI প্রশিক্ষণ দেবে এসএমই
Byলাল সবুজ প্রকাশ
Published২৮ এপ্রিল, ২০২৬
১১:৩২ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

680896559_1398872558949134_8349826621170730944_n

পটুয়াখালী জেলায় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে এসএমই ফাউন্ডেশন। ‘Accelerating SME Business Growth with Artificial Intelligence’ শীর্ষক এ কর্মশালায় ব্যবসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নতুন বাজার সম্প্রসারণের কৌশল তুলে ধরা হবে।

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা AI-এর বাস্তব প্রয়োগ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি (ইমেজ, ভিডিও, অডিও), SEO-সমর্থিত আর্টিকেল লেখা, মার্কেটিং ইমেইল এবং ব্যবসায়িক ডকুমেন্ট প্রস্তুত বিষয়ে হাতে-কলমে ধারণা পাবেন।

আগামী ১৩ ও ১৪ মে ২০২৬ পটুয়াখালীতে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। আগ্রহীদের ৯ মে ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।

 

তারিখ: ১৩-১৪ মে ২০২৬

স্থান: পটুয়াখালী

রেজিষ্ট্রেশন ফি: ৩০০/-

আবেদনের শেষ সময়: ০৯ মে ২০২৬

অনলাইন আবেদনের লিংক: https://services.smef.gov.bd/events/131

যোগাযোগ: 01912691317

 

বিস্তারিত জানতে নির্ধারিত লিংকে আবেদন করা যাবে অথবা প্রদত্ত নম্বরে যোগাযোগ করা যেতে পারে।