

দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নতুন উদ্যোগ নিয়েছে সংযোগ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির “SCILLS Songjog Project” এর আওতায় শুরু হচ্ছে তিন মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচি।
এই প্রশিক্ষণে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) নির্ধারিত কারিকুলাম অনুযায়ী “ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং (লেভেল-৩)” কোর্স পরিচালনা করা হবে। আয়োজকদের মতে, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণদের দক্ষ করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা পাবেন NSDA স্বীকৃত সার্টিফিকেট। পাশাপাশি বাস্তবমুখী ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জন, অনলাইন মার্কেটপ্লেসে কাজের প্রস্তুতি, ক্যারিয়ার গঠনে বিশেষজ্ঞদের গাইডলাইন ও মেন্টরশিপের সুযোগও থাকবে। এছাড়া নিজেদের দক্ষতাকে আয়ের উৎসে পরিণত করার বাস্তব অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন প্রশিক্ষণার্থীরা।
সংযোগ ফাউন্ডেশন জানিয়েছে, এটি শুধু একটি কোর্স নয়, বরং তরুণদের আত্মনির্ভরশীল করে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। যেখানে অংশগ্রহণকারীরা শেখার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনাও পাবেন।
প্রশিক্ষণটি যশোরে অনুষ্ঠিত হবে। সীমিত আসনের কারণে আগ্রহীদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছে আয়োজকরা।
রেজিস্ট্রেশন করতে আগ্রহীরা সংযোগ ফাউন্ডেশনের নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করতে পারবেন।
রেজিস্ট্রেশন লিংক – https://songjogfoundation.org/scills-registration/