/
/
/
বাস্তব গল্প নিয়ে কাজের সুযোগ চলতি’তে
বাস্তব গল্প নিয়ে কাজের সুযোগ চলতি’তে
Byলাল সবুজ প্রকাশ
Published১৯ মে, ২০২৬
৬:১৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

700490322_1411005337723441_3470665346283383803_n

জনপ্রিয় মিডিয়া প্ল্যাটফর্ম “চলতি” নতুন ফিচার কনটেন্ট ক্রিয়েটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সৃজনশীল ও পরিশ্রমী তরুণদের নিয়ে তাদের টিম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা সৃজনশীল কাজ পছন্দ করেন, বাস্তব গল্প নিয়ে কাজ করতে আগ্রহী এবং মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা রাখেন, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে শেখার আগ্রহ ও টিমের সঙ্গে কাজ করার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হবে।

যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে-
• সৃজনশীল চিন্তা ও গল্প বলার দক্ষতা
• মাঠে কাজ করার মানসিকতা
• শেখার আগ্রহ ও পরিশ্রম করার ইচ্ছা
• টিমের সঙ্গে কাজ করার সক্ষমতা

প্রতিষ্ঠানটি আরও জানায়, নির্বাচিত প্রার্থীরা কোম্পানির নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহীরা তাদের আবেদনপত্র Chaltibdofficial@gmail.com ইমেইলে পাঠাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৩ মে ২০২৬।

চলতি’র অফিস রাজধানীর নিকেতনের হাউজ-৩৪, রোড-২, ব্লক-বি, গুলশান-১, ঢাকা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তরুণ ও উদ্যমী কনটেন্ট নির্মাতাদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।